সড়ক দুর্ঘটনায়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আবহা প্রদেশে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় মাছবাহী একটি ফ্রিজার ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে তাঁরা প্রাণ হারান।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

 

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে দুপচাঁচিয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন এবং দুপুরে ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুটি দুর্ঘটনাই ঘটেছে আঞ্চলিক সড়কে।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় কল্লল বালা (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ সদরের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

 

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত মা-মেয়ে

বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত মা-মেয়ে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন ওরফে শাহিন সরকার (৪০) ও তার ছয় বছরের ছেলে রাজিন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শাহিনের স্ত্রী ও কন্যা শিশুও আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।